সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

নতুন ওসি শিবিরুল ইসলাম দায়িত্ব পালনে শৃঙ্খলা রক্ষার অঙ্গীকার

শেখ মামুনুর রশীদ মামুন
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৪১ Time View

ময়মনসিংহ প্রতিনিধি::দফায় দফায় ওসি পরিবর্তনের পর এবার ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক মুহাম্মদ শিবিরুল ইসলাম। গত ২৪ জুন সন্ধ্যায় তিনি অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। তার এই পদায়নকে কেন্দ্র করে প্রশাসনসহ সাধারণ মানুষের মধ্যে আশাবাদ দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত ৯ মাসে কোতোয়ালী থানায় দায়িত্ব পালন করেছেন চারজন ওসি। কেউ ক্লোজড হয়েছেন দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যে, কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত হয়ে পড়েন। বারবার বদলির এই প্রবণতা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক করে তোলে। এরই প্রেক্ষিতে নতুন ওসি শিবিরুল ইসলামের যোগদানকে প্রশাসনের একটি স্থিতিশীল পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

‍অভিজ্ঞতা ও দক্ষতা নিয়ে দায়িত্বেঃ
মুন্সিগঞ্জ জেলার কৃতী সন্তান মুহাম্মদ শিবিরুল ইসলাম বাংলাদেশ পুলিশের একজন অভিজ্ঞ ও মেধাবী কর্মকর্তা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২০০৩ সালে সাব-ইন্সপেক্টর হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। এর আগে তিনি গফরগাঁও থানায় ওসি হিসেবে দায়িত্ব পালনকালে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হন। এছাড়া পূর্বধলা, দূর্গাপুর, নরসিংদী ও মৌলভীবাজার জেলায় তিনি পিবিআই ও থানা পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। ‍প্রতিক্রিয়া ও অঙ্গীকার:
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ওসি শিবিরুল ইসলাম বলেন, “আমি চেষ্টা করবো জনসাধারণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করবো। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণের সহায়তা ও আন্তরিকতা কামনা করছি।” তিনি আরও বলেন, “জনগণের কাঙ্ক্ষিত পুলিশী সেবা প্রদানে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।” ‍প্রেক্ষাপট: রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ৫ আগস্ট থেকে এই থানায় কয়েক দফায় ওসি বদলির ঘটনা ঘটে। এর মধ্যে এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা থাকার তথ্য সামনে এলে তাকে ক্লোজড করা হয়। পরে ১৫ দিন থানায় স্থায়ী ওসি না থাকায় নাগরিক সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও লক্ষ্য করা যায়। এ অবস্থায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ময়মনসিংহ কোতোয়ালী থানার দায়িত্বে মুহাম্মদ শিবিরুল ইসলামকে নিয়োগ দেন। রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি দায়িত্ব পালনের জন্য সকলের সহায়তা কামনা করেন। ‍সবার নয়, সেবার পুলিশ—এটাই প্রত্যাশা। নতুন ওসির যোগদান নিয়ে নাগরিক সমাজে নানা আলোচনা চলছে। কেউ তাকে সাহসী ও নীতিবান হিসেবে উল্লেখ করছেন, আবার অপরাধ জগতের একাংশে তার আগমন উদ্বেগের কারণ বলেও অনেকে মন্তব্য করছেন। তবে প্রশাসনের একাংশের মতে, দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তার নেতৃত্বে কোতোয়ালী থানা আবারও সুশৃঙ্খল পরিবেশে ফিরতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category