রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

নড়াইল সদর পুলিশের অভিযানে অপহরণ করে মুক্তিপণ দাবি তিনজন গ্রেফতার

উজ্জ্বল রায়
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১০১ Time View

জেলা প্রতিনিধি নড়াইল থেকে::নড়াইলে সদর পুলিশের অভিযানে অপহরণ করে মুক্তিপণ দাবি তিনজন গ্রেফতার। নড়াইল পৌরসভার রেলস্টেশন এলাকায় হাবিবুর রহমান (৩২) নামের একজন ফুল ব্যবসায়ীকে অপহরণ করে দুই লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। উজ্জ্বল রায়,

জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান. মঙ্গলবার (২৫ মার্চ) হাবিবুর রহমান ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে সাফাত ভূইয়া (১৯)কে হাতেনাতে গ্রেফতার করে সদর থানা পুলিশ। ও বুধবার (২৬ মার্চ ) অভিযান চালিয়ে অপর দুইজন জাবির শেখ (১৮) ও মুন শেখ (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) রাতে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল পৌরসভার ভওয়াখালীর হাবিবুর রহমান ভূইয়ার ছেলে মো. সাফাত ভূইয়া,একই এলাকার মতিয়ার মাস্টারের ছেলে মুন ও হাফিজ শেখের ছেলে জাবির শেখ। ভুক্তভোগী হাবিবুর রহমান সদর উপজেলার লস্কারপুর গ্রামের গোলাম রব্বানি মোল্যার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়,

গত মঙ্গলবার ব্যবসায়ী হাবিবুর রহমানকে পৌরসভার দূর্গাপুর এলাকা থেকে কৌশলে তুলে নিয়ে ভওয়াখালী রেলস্টেশন এলাকায় আটকে রাখে আসামিরা। এসময় ভুক্তভোগীর নিকটে থাকা পাঁচ হাজার টাকা ছিনতাই করে তারা। এছাড়াও দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ভুক্তভোগী ব্যবসায়ীর স্বজনদের নিকট ফোন করতে থাকে আসামিরা। পরে সদর থানা পুলিশকে এ বিষয়ে অবহিত করা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ।

এসময় আসামি সাফাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে অন্য আসামিরা পালিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী হাবিবুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন,

এক ব্যবসায়ীকে অপহরণের খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করি। এসময় ঘটনাস্থল থেকে আসামি সাফাতকে গ্রেফতার করা হয় এবং (বুধবার) তাকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে অভিযান চালিয়ে আরও দুই আসামি মুন ও জাবিরকে গ্রেফতার করা হয়েছে। (বৃহস্পতিবার) তাদের আদালতে সোপর্দ করা হবে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category