শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

নড়াইলের লোহাগাড়ায় প্রতিবন্ধীকে ধর্ষণ: ২ লাখে রফাদফার চেষ্টা ওসি আশিকুর রহমান নেতৃত্বে অভিযুক্ত গ্রেফতার

উজ্জ্বল রায়
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৬৭ Time View

জেলা প্রতিনিধি নড়াইল থেকে ::নড়াইলের লোহাগাড়ায় প্রতিবন্ধীকে ধর্ষণ: ২ লাখে রফাদফার চেষ্টা ওসি আশিকুর রহমান নেতৃত্বে অভিযুক্ত গ্রেফতার।

অভিযুক্ত উলফাত মোল্যা নড়াইলের লোহাগড়া উপজেলায় দোকানে কেনাকাটা করতে যাওয়া এক মানসিক প্রতিবন্ধি তরুণীকে (২২) ভয়ভীতি দেখিয়ে দোকানের মধ্যে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দোকানি উলফাত মোল্যার (৫০) বিরুদ্ধে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় অভিযুক্ত উলফাত মোল্যাকে আটক করেছে পুলিশ।

এর আগে রোববার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা বাজারে এ ঘটনা
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে মানসিক প্রতিবন্ধি ওই তরুণী ব্রাহ্মণডাঙ্গা বাজারে উলফাত নামে এক ব্যক্তির দোকানে কেনাকাটার জন্য যায়। এ সময় দোকানি উলফাত তাকে ভয়ভীতি দেখিয়ে দোকানের ভেতর ডেকে ধর্ষণ করেন। ভুক্তভোগী মেয়েটি মানসিক প্রতিবন্ধি হওয়ায় তিনি প্রতিবাদ করতে পারেননি। তবে বিষয়টি স্থানীয়রা দেখে ফেলেন এবং মেয়ের মাকে খবর দেন ও বাজারের লোকজন উপযুক্ত বিচার দেওয়ার আশ্বাস দেন।

অভিযোগ উঠেছে, ওইদিন রাতে গ্রামের প্রভাবশালী মহল ভুক্তভোগীর পরিবারকে আইনি পদক্ষেপ না নিতে চাপ দেয় এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। রাতেই অভিযুক্ত উলফাত ও স্থানীয় প্রভাবশালী মাতব্বরসহ ১০-১২ জন বাজারে বৈঠকে বসেন এবং সবার সম্মতিতে উলফাত মোল্যাকে ২ লাখ টাকা জরিমানা করে তা তিনদিনের মধ্যে পরিশোধ করতে বলে আপস-মীমাংসার চেষ্টা করেন।

তবে এসব অভিযোগ এর ব্যাপারে অনেক চেষ্টা করেও উলফাত ও মাতব্বর কারও কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ভুক্তভোগী ওই তরুণীর চাচা বলেন, ইজ্জত তো চলেই গেছে, টাকা দিয়ে কি হবে? লজ্জায় মুখ দেখাতে পারছি না। তাছাড়া ওই সালিশে আমাদের ডাকা হয়নি।
উলফাত মোল্যার ভাতিজি বলেন, আমার চাচা নির্দোষ। তাকে ফাঁসিয়েছেন মাতব্বররা। ২ লাখ টাকা দিয়ে সমাধান করার পরও আমাদের বাড়িতে পুলিশ ও সাংবাদিকরা কেন এল পালটা প্রশ্ন করেন তিনি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, অভিযুক্ত উলফাতকে সোমবার সন্ধ্যায় আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেয়নি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category