সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

নওগাঁর মান্দা জেসমিন নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীসহ শ্বশুর শ্বাশুড়ি আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ Time View

নওগাঁর মান্দা জেসমিন নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীসহ শ্বশুর শ্বাশুড়ি আটক

উজ্জ্বল কুমার,নওগাঁ:=নওগাঁর মান্দায় জেসমিন আরা (২২)নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় নিহতের স্বামী,শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।আজ মঙ্গলবার ভোররাতে মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দীঘিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত জেসমিন আরা একই উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা গ্রামের কুবাদ আলীর মেয়ে।আটক ব্যক্তিরা হলেন জেসমিনের স্বামী উজ্জল হোসেন (২৫), শ্বশুর ইউনুস আলী (৫০) ও শাশুড়ি জোসনা বেগম (৪৫)।নিহতের বাবা কুবাদ আলী অভিযোগ করে বলেন, প্রায় সাত বছর আগে পারিবারিকভাবে তাঁর মেয়ের বিয়ে হয় উজ্জল হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয়ে মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।গতকাল সোমবার রাতভর জেসমিনের ওপর নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারান।পরে মাইক্রোবাসে করে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্বামী,শ্বশুর ও শাশুড়িকে হেফাজতে নেওয়া হয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category