শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

নওগাঁর মান্দায় সংখ্যালঘু হিন্দু সনাতন ধর্মাবলম্বী দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

উজ্জ্বল কুমার সরকার
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১১৯ Time View

নওগাঁ প্রতিনিধি::নওগাঁর মান্দায় সনাতন ধর্মাবলম্বী দশম শ্রেণির এক ছাত্রীকে (১৪) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনের বিরুদ্ধে আজ মঙ্গলবার মান্দা থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তরা হলেন, উপজেলার কালিনগর গ্রামের নুর নবী (১৯) ও আব্দুল জলিল (৪৫) এবং চকদেবীরাম গ্রামের আকাশ হোসেন (২০)।

মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম স্থানীয় উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বিদ্যালয় ও প্রাইভেটে যাতায়াতের পথে বখাটে আকাশ হোসেনের সহায়তা প্রধান অভিযুক্ত তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে অপহরণসহ ভয়ভীতি দেখানো হয়। বিষয়টি অভিযুক্ত নুর নবীর পরিবারকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।     

ভিকটিমের বাবা বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আমার মেয়ে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। পথে ‘মিলন সংঘ’ ক্লাবের কাছে পৌঁছলে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনায় তিনজনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেছি।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, স্কুলছাত্রী অপহরণ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ভিকটিমকে উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
নওগাঁ#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category