শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

নওগাঁয় বিজিবির অভিযানে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

শাকিল হোসেন
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৮৬ Time View

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি::নওগাঁ সীমান্তে পত্নীতলা বিজিবির অভিযানে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার সুবেদার মো. আইয়ুব আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭১/৭-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

রোববার ভোর ৪টার দিকে এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি পালিয়ে যায়। সূত্র আরও জানায়, জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য দুই লাখ ৪৩ হাজার টাকা। ২,৪৩,০০০/- টাকা।

উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন (পিবিজিএম, পিবিজিএমএস) জানান, সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category