সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

ধামরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

ধামরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

মোঃ সম্রাট আলাউদ্দিন,ধামরাই,ঢাকা:ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র (কম্বল)পৌরসভার হতদরিদ্র,অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকল ১১ ঘটিকার সময় ধামরাই পৌরসভার আয়োজনে পৌরসভার অন্তর্গত ৭শত ৫০জন হতদরিদ্র, অসহায় শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ।এসময় শীতবস্ত্র কম্বল পেয়ে অনেকেই বলেন বর্তমান সময়ে শীতের তীব্রতা অনেক বেশি এই সময়ে প্রধানমন্ত্রীর দেয়া একটি কম্বল আমাদের পরিবারের অনেক উপকারে আসবে। কম্বল পেয়ে অনেকে আনন্দিত জানান তারা।এই সময়ে আরো উপস্থিত ছিলেন,সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু,পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ আলী খান,কাউন্সিলর শহীদুল্লাহ,কাউন্সিলর আমিনুল হাসান গার্নেল,কাউন্সিলর মোহাম্মদ আলী, কাউন্সিলর মনির হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category