বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৪৮ Time View

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি :- সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাবড়িসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক কারবারিরা হলেন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের মৃত ইলিয়াস আলীর পুত্র শিপন নুর (২৫)।

পুলিশ সুত্রে জানা যায়,মাদক কারবারি শিপন নুর দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছে।

এ তথ্য পেয়ে মঙ্গলবার(৩১ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় দোয়ারাবাজার থেকে মোটরসাইকেল যোগে বক্তারপুর যাওয়ার সময় থানার গেইটের সামনে অভিযান চালিয়ে শিপন নুরের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেটে থাকা একটি কৌটার ভিতরে ৯০ (নব্বই) পিছ গোলাপী রংয়ের এমফিটামিন সমৃদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ শিপন নুরকে আটক করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান,এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।আটককৃত আসামিকে বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে। জুয়া ও মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category