শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

দুইটি সড়ক দুর্ঘটনায় ২০জন আহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৩০ Time View

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ প্রতিনিধি :: গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫জন এবং প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল আনুমানিক নয়টা দশ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ও একই সড়কের সোনাশুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১৫ যাত্রী আহত হয়।অন্যদিকে, একই সড়কের সুনাশুর নামক স্থানে আনুমানিক সকাল দশটার দিকে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দিলে দুটি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে ৫জন আহত হয়। উভয় ঘটনায় আহত ১০জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category