মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

দীর্ঘ দেড় যুগ পর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৪১৩ Time View

শেখ কামরুজ্জামান (রানা) :: দীর্ঘ দেড় যুগ পর কোটালিপাড়ায় বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।আগামীকালরোববার (১ লা জুন) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা এবং পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। প্রধান বক্তা হিসেবে থাকবেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এবং গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এস এম জিলানী। এছাড়া কেন্দ্রীয় বিএনপির আরও কয়েকজন সিনিয়র নেতা সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে।

দ্বি বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে কলেজ মাঠে বিশাল প্যান্ডেল নির্মাণ, ব্যানার-ফেস্টুন টানানো ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তোড়ণ নির্মাণ করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন সভা-সমাবেশ ও প্রচারণা চালিয়ে যাচ্ছে দলীয় নেতাকর্মীরা।

বিএনপির নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের রাজনৈতিক ঘাঁটি বা আতুর ঘর হিসেবে পরিচিত কোটালীপাড়ায় দীর্ঘ ১৬ বছর ধরে সভা-সমাবেশ ও সম্মেলন আয়োজনের সুযোগ হয়নি। মামলা-হামলা ও রাজনৈতিক নিপীড়নের কারণে দলীয় কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছিল। এ অবস্থায় দীর্ঘদিনের অপেক্ষার পর সম্মেলন আয়োজন করায় নেতাকর্মীরা উজ্জীবিত ও আশাবাদী হয়ে উঠেছেন।

কোটালীপাড়া পৌর বিএনপির সদস্য সচিব ওলিউর রহমান হাওলাদার বলেন, প্রায় দীর্ঘ ১৬ বছর পর এই সম্মেলন হতে যাচ্ছে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে। এতে নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।’এটি কোটালীপাড়া বিএনপির ইতিহাসে অন্যতম বড় সফল সম্মেলন হবে।

উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশার হাওলাদার বলেন, ‘সম্মেলনকে সফল করতে আমরা রাতদিন পরিশ্রম করছি।

উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিন জানান, ‘সম্মেলনে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। আমরা এরই মধ্যে সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেছি।’

যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। এ সম্মেলনের মাধ্যমেই ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে এবং আগামী দিনের আন্দোলন-সংগঠনে নতুন উদ্যমে এগিয়ে যাবে। এজন্য আমরা সিনিয়র বিএনপির নেতা সহ সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, বিএনপি নেতা সোলেমান শেখ,, বাচ্চু হাওলাদার মিরাজ সরদার, স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মাসুদ তালুকদার সহ ছাত্রদলের নেতাকর্মী নিয়ে মাঠে আছি।

, ছাত্রদলের সভাপতি লালন শেখ বলেন,সিনিয়র নেতাদের পথ নির্দেশনা ছাত্রদলের নেতাকর্মী নিয়ে মাঠে কাজ করতেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category