রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

দিনাজপুর-০২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পিনাক চৌধুরীর মনোনয়ন দাখিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ Time View

দিনাজপুর-০২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পিনাক চৌধুরীর মনোনয়ন দাখিল

সাদেকুল ইসলাম,বিরল(দিনাজপুর):-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল–বোচাগঞ্জ)আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপি’র (ধানের শীষ)প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।সোমবার(২৯ ডিসেম্বর)বিরল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর নিকট মনোনয়নপত্র জমা প্রদান করেন বিএনপি’র এই মনোনীত প্রার্থী।

বিএনপির মনোনীত প্রার্থী ফরম জমা কার্যক্রম শেষে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন,
আমরা দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য দিকনির্দেশনায় প্রতিটি কাজ অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করছি।ইনশাআল্লাহ,একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণের রায়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।এ সময় স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।এছাড়াও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক বলেন,সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার লক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।আমরা খুবই আশাবাদী একটি নিরপেক্ষ ও সুষ্ঠ একটি নির্বাচন উপহার দিতে পারব।

উল্লেখ্যঃ বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনী তফশিল অনুযায়ী ২০২৬ সালের ১২ ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category