সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

দিনাজপুরে আলোহা সোসাল এর উদ্দ্যোগে ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১২১ Time View

মো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি:- ৩০ ডিসেম্বর শনিবার বেসরকারী উন্নয়ন সংস্থা আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ (এএসএসবি) দিনাজপুর শহরের বালুবাড়িস্থ প্রধান কার্যালয় আলোহা পরিবারের পক্ষ হতে ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠান ও গুনিজন সংবর্ধনা প্রদান করা হয়।
এএসএসবি’র নির্বাহী পরিচালক মিনারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে ৯জন গুনিজনকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন সিডিএ’র নির্বাহী পরিচালক শাহ্-ই- মবিন জিন্নাহ,বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী কানিজ রহমান, বিশিষ্ট লেখক ও সমাজকর্মী জিনাত রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মাজেদা হোসেন,বিশিষ্ট গীতিকার ও সাবেক অধ্যক্ষ আখতারা বেগম,বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান,বিশিষ্ট লেখক ও সমাজকর্মী লায়লা চৌধুরী, আদিবাসী ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ড. মোঃ আব্দুস ছালাম ও বিশিষ্ট সমাজসেবক নূরুল মঈন মিনু। প্রধান অতিথি সিডিএ’র নির্বাহী পরিচালক শ্হা-ই-মবিন জিন্নাহ তার বক্তব্যে বলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ দীর্ঘ ২৫বছর ধরে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও দরিদ্র মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করে আসছে। এই ২৫বছরে তারা অসংখ্য মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণ প্রদান করে আসছে। নির্বাহী পরিচারক মিনারা বেগম বলেন, দিনাজপুর এবং নওগাঁ জেলায় আমরা চিকিৎসা সেবা প্রদান করে আসছি। নারীর ক্ষমতায়ন এবং আর্ত মানবতার কল্যাণে অসহায়-দরিদ্র মানুষের চক্ষু অপারেশন করে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সহযোগিতা করছি। স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে সরকারের পাশাপাশি আমরা এনজিও সংস্থাগুলো তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ছড়াকার নিরঞ্জন হীরা ও ড. সিঁথি সাহা। এরপর কেক কেটে ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অতিথি শিল্পী প্রশান্ত কুমার রায়, হাফিজা শারমিন সুমি, রাইসা তাসনিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category