মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসার উদ্যোগে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৯১ Time View

মো:আরিফুল ইসলাম দিনাজপুর প্রতিনিধি :-দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর (পুরাতন বন্দর)গ্রামে অবস্থিত তছিমুউদ্দিন ও অফির নেছা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাবোডিং এর উদ্যোগে বিজয়ের মাসে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মাদ্রাসা প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ এর সঞ্চালনায় সভাপতি করেন অত্র মাদ্রাসার সভাপতি আব্দুল হানিফ সুজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোছাঃ ফারজানা রহমান শিমলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার মহিলা কাউন্সিলর তঞ্জু আরা,শিবনগর ইউপির ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ কুমার রায়, মহিলা সদস্য মঞ্জুআরা বিউটি,আওয়ামী লীগ নেতা মাসুদ রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রায় ১০০০ এলাকাবাসী অংশগ্রহণ করেন। আলোচনা শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ও মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ শরিফুল ইসলাম। প্রধান অতিথি মোছাঃ ফারজানা রহমান শিমলা তার বক্তব্যে শহীদদের স্মৃতিচারণ করেন এবং মাদ্রাসার উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। পরিশেষে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে অংশগ্রহণ করে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। এবং তার পিতা দিনাজপুর ৫ আসনের নৌকার মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধে এ্যডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এর জন্য সকলের কাছে দোয়া এবং ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন, মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টুসহ প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category