মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

দিনাজপুরের জগদল মহাশ্মশানে যাওয়ার রাস্তা নির্মাণ 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৯৩ Time View

দিনাজপুরের জগদল মহাশ্মশানে যাওয়ার রাস্তা নির্মাণ

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি:-দিনাজপুরের জগদল মহাশ্মশানে যাওয়ার প্রায় ৪০০ থেকে ৫০০ ফুট দীর্ঘ রাস্তা বহুদিন ধরেই ছিল সরু, গ্রামের ভাষায় যাকে ‘আইল’ রাস্তা বলা হয়।

এই সংকীর্ণ পথ ধরে মৃতদেহ নিয়ে শ্মশানে যাওয়া এলাকাবাসীর জন্য ছিল অত্যন্ত কষ্টসাধ্য,বিশেষ করে বর্ষাকালে পথটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে।

প্রায় ৭টি এলাকার ৫০০টি পরিবারের ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি উন্নয়নের দাবিতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন। আজ সকাল থেকে তাদের সম্মিলিত উদ্যোগে প্রায় ৫০০ জন মানুষ একযোগে রাস্তাটি প্রশস্ত করার কাজ শুরু করেছেন। বর্ষা শেষে ধান কাটার পর মাঠ ফাঁকা হওয়ায় এখন নিজেদের শ্রমে রাস্তা সম্প্রসারণ করছেন তাঁরা।

এলাকাবাসী জানান,রাস্তা প্রশস্ত হলেও এটি স্থায়ীভাবে ব্যবহারযোগ্য নয়।তাই উন্নয়নযজ্ঞকে এগিয়ে নিয়ে যেতে তারা জেলা প্রশাসনের নিকট আবেদন জানিয়েছেন—রাস্তাটি যেন সিসি ঢালাইয়ের মাধ্যমে স্থায়ীভাবে নির্মাণ করা হয়। এতে শ্মশানে যাতায়াত সহজ হবে এবং দীর্ঘদিনের মানবিক ভোগান্তি দূর হবে বলে তাদের আশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category