
দলীয় নেতাকর্মী জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এস,এম.আদউল হক দোলন
মাসুদ পারভেজ স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা- ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস,এম. আতাউল হক দোলন নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ করে ঢাকা থেকে তার নির্বাচনী এলাকায় পৌঁছালে এলাকার দলীয় নেতাকর্মী ও জনগণের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের আয়োজনে(১৫ জানুয়ারি) সোমবার বিকাল ৩ টায় কালিগঞ্জ বঙ্গবন্ধু মুরালে শুভেচ্ছা বিনিময় সভা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন গাড়িযোগে বঙ্গবন্ধু মুদালের পাদদেশে আগমনে সেখানে হাজার হাজার দলীয় নেতা কর্মীরা তাকে অব্যর্থনা জানান এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করে তোলে।পরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু মুরাল এ পুষ্প মালা আপন করেন।
কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলি মুন্সির সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাতক্ষীরা ৪ শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাতক্ষীরা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমূখ।
এ সময় শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য জনপ্রতিনিধি,আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক,শিক্ষক,ব্যবসায়ী,সর্ব শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে আওলীগ ও ইউপি চেয়ারম্যানসহ দলীয় ও সামাজিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন বলেন,৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করেছেন আমি আপনাদের অভিভাবক নয় আমি আপনাদের সেবক হিসেবে থাকতে চাই। আমার নির্বাচিত এলাকার সকল মানুষের সেবা করতে চাই। আমি শ্যামনগর উপজেলা ও কালিগঞ্জ উপজেলা দুটি এলাকার সকল মানুষকে সমানভাবে দেখতে তাই এবং সম উন্নয়ন করতে চাই আমি দুই উপজেলার মানুষ হিসেবে আপনাদের পাশে থাকতে চাই আগামী পাঁচ বছর কালিগঞ্জ উপজেলার প্রাথমিক পর্যায়ে দশটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করতে চাই আপনারাই চিহ্নিত করবেন কোনটি আগে প্রয়োজন অনুষ্ঠান শেষে তিনি দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে শ্যামনগরের উদ্দেশ্যে রওনা হন।