রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

তালা ভেঙে মন্দির চুরি

শেখ কামরুজ্জামান
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৪৭ Time View

কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি::গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাংবাদিক সুবল চক্রবর্ত্তীর পারিবারিক মন্দিরে চুরির ৬ দিন পর ভাঙ্গারীর দোকান থেকে চুরি হওয়া পূজার সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবিউল ফকির (৩১) নামের এক চোরকে আটক করা হয়েছে। আটককৃত চোর রবিউল ফকির উপজেলার উত্তর হিরণ গ্রামের সিরাজ ফকিরের ছেলে।

আজ দুপুরে চোর রবিউল ফকিরের তথ্যমতে উপজেলার মধ্য মাঝবাড়ি ও কয়খা এলাকার দুটি ভাঙ্গারীর দোকান থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

জানাগেছে, গত (২৯ জুন) রাতে উপজেলার হিরণ গ্রামে সাংবাদিক সুবল চক্রবর্তীর পারিবারিক মন্দিরের তালা ভেঙ্গে পিতলের দূর্গা, কালি, গণেশ ও বিষ্ণু মুর্তিসহ পূজায় ব্যবহৃত কাসা, পিতল ও তামার সরঞ্জামাদি চুরি হয়।

এ ঘটনায় সাংবাদিক সুবল চক্রবর্তী অজ্ঞাতনামা আসামী দেখিয়ে কোটালীপাড়া থানায় অভিযোগ করেন। কোটালীপাড়া থানার এসআই আলামিন সরদার গোপন সংবাদের ভিত্তিতে চোর রবিউল ফকিরকে আটক করলে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। উপজেলার মধ্য মাঝবাড়ি গ্রামের মনির হোসেন ও কয়খা এলাকার রাজীব গাজীর ভাঙ্গারীর দোকান থেকে চুরিকৃত মালামাল উদ্ধার করেন।

কোটালীপাড়া থানার এসআই আলামিন সরদার বলেন, মন্দিরের পূজার মালামাল চুরির বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত শুরু করি। এ ঘটনায় সন্দেহজনকভাবে হিরণ গ্রামের রবিউল ফকিরকে আটক করি এবং তার দেওয়া তথ্যেমতে চুরি হওয়া পূজার সামগ্রী দুটি ভাঙ্গারির দোকান থেকে উদ্ধার করা হয়েছে। আসামীকে কোর্টে প্রেরণ করা হবে।

৮/৭/২৫ ইং
০১৭৮০৬৬০১৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category