
মো:আমগীর হোসেন তারাকান্দা(ময়মনসিংহ)প্রতিনিধিঃ-
তারাকান্দায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ৪র্থ শ্রেণীর কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে।
ময়মনসিংহের তারাকান্দায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে এক ৪র্থ শ্রেনির কর্মচারীকে কর্মচারীকে অবৈধ ভাবে চাকুরিচ্যুত করার অভিযোগ পাওয়া গেছে। ওই ভুক্তভোগী কর্মচারী সুবিচারের আশা সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে অভিযোগ দায়ের করেছেন।
ওই ভুক্তভোগী কর্মচারীর লিখিত অভিযোগে জানা গেছে, পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ৪র্থ শ্রেণীর কর্মচারী পদে কলেজের নামীয় অগ্রণী ব্যাংক লিমিটেড ফুলপুর শাখায় পরিচালিত হিসাব নাম্বার ০২২০০০১৩৬৯৭৫৭৩ অনুকূলে ২৫০০ টাকা জমা পূর্বক অবেদন করে।২৯১০ সনের ৩০মে ইন্টারভিউ পড়ে উত্তীর্ণ হওয়ায় ওই তারিখেই কলেজ কর্তৃপক্ষ ওই ভুক্তভোগী ৪র্থ শ্রেনীর কর্মচারী আক্তারকে নিয়োগপত্র করে।সে মোতাবেক ওই সনে৩০মে পত্র নং০৪/১০(৪৫)মুলে ৪র্থ শ্রেণী কর্মচারী পদে যোগদান করেন। দীর্ঘ ১৩ বছর ওই কলেজে ৪র্থ শ্রেণির কর্মচারী পদে চাকুরী করার পর এসপিও ভূক্তির জন্য আবেদন করে। যার পিডিএস আইডি নং১০১৬৭২৫৫৯।
রাশিদা আক্তার জানান,কলেজ অধ্যক্ষ হোসেন আলী চৌধুরী আমাকে এমপিওভক্তির তালিকা অন্তর্ভুক্ত না করে অজ্ঞাত কারণে মৌখিকভাবে চাকুরীর থেকে অব্যাহতি দেয।আমি সুবিচারের আশায় উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে অভিযোগ দায়ের করেছি।