শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

তজুমদ্দিনে পুলিশের অভিযানে তিন অপহরণকারী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১২১ Time View

তজুমদ্দিনে পুলিশের অভিযানে তিন অপহরণকারী আটক

এইচ এম হাছনাইন,তজুমদ্দিন,ভোলা প্রতিনিধিঃ-
ভোলার তজুমদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়কালে দুইজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।এঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের সৃষ্টিধরগুহ সাকিনের সরকারী আবাসনের পূর্ব দিকে বেরিবাঁধ এলাকায় এঘটনা ঘটে।

থানা ও মামলার সুত্র জানায়,চরফ্যাসন থানাধীন সামরাজ মৎস্য ঘাটে মাছের আড়ৎদারের মোঃ আনোয়ার হোসেনের সাথে ব্যবসা করেন বোরহানউদ্দিনের রিয়াজ ও শাকিল এবং তজুমদ্দিনের নাগর মাঝি। ব্যবসায়িক লেন দেনের সুত্রে আনোয়ার ও আমিনুল মোটরসাইকেল যোগে বোরহানউদ্দিন থানাধীন খাসমহল বাজারে যাওয়ার সময় কয়েকজন মিলে তজুমদ্দিনের সৃষ্টিধরগুহ সরকারী আবাসনের পূর্ব দিকে বেরিবাঁধের উপর অবরুদ্ধ করে আনোয়ার ও আমিনুলকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর মোবাইলে যোগাযোগ করে ব্যবসায়ীদের স্বজনের কাছ থেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করে।

তজুমদ্দিন থানা পুলিশ ঘটনার বিষয় সংবাদ প্রাপ্তির পর সহকারি পুলিশ সুপার,তজুমদ্দিন-মনপুরা সার্কেল জনাব মোঃ মাসুম বিল্লাহ সাহেব এর নেতৃত্বে, পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব শংকর তালুকদার তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামীদের মধ্যে হইতে এজাহার নামীয় আসামী রিয়াজকে গ্রেফতার করেন এবং বাদী আনোয়ার হোসেন ও ভিকটিম আমিনুল ইসলামকে উদ্ধার করেন। পরবর্তীতে থানা পুলিশের সহায়তায় বাদী ও ভিকটিম আনোয়ার হোসেনক তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া চিকিৎসা প্রদান করা হয়। মামলাটি তদন্তকালীন সময় তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব শংকর তালুকদার সংগীয় ফের্সের সহায়তায় চট্টগ্রাম অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত অপর আসামী শাকিল(২১) ও নাগর মাঝি(৪৫) কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category