মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে কুলাউড়ায় পৃথক বিক্ষোভ মিছিল

মো: রেজাউল ইসলাম শাফি
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৭৪ Time View

কুলাউড়া উপজেলা প্রতিনিধি::ঢাকার মিটফোর্ডে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং সারাদেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনসাধারণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুলাউড়া এবং জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা, পৌর ও কলেজ শাখা।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যার পর সর্বস্তরের জনসাধারণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুলাউড়ার আয়োজনে শহরের ডাকবাংলো প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা জড়িতদের শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

তারা হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করাসহ বিচার সম্পন্ন করার দাবি জানান। মিছিলে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্রনেতা আতিকুর রহমান তারেক, লিংকন তালুকদার, নাহিদুর রহমান, জাহিদুল ইসলাম, রায়হান আহমদ, ইব্রাহিম মাহমুদ, মফিজ তালুকদার প্রমুখ। এদিকে ব্যবসায়ী সোহাগ, সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে নৃশংসভাবে হত্যা, আলেমে দ্বীন আ ন ম নুরুর রহমান মাদানিকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত ও দেশব্যাপী সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া উপজেলা, পৌর ও কলেজ শাখা।

শনিবার (১২ জুলাই) রাত আটটায় কুলাউড়া পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে পৌরসভা প্রাঙ্গণে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক তানজিল খান, যুগ্ম আহবায়ক রাহিদ আলম নাইম, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সাইফুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক, সদস্য সচিব আশিক জাহান সাইফ, কলেজ ছাত্রদলের আহবায়ক মৌসুম সরকার, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, সদস্য সচিব আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফ প্রমুখ। এসময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বর্বরোচিতভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, তার একটাই পরিচয় সে অপরাধী। আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। তাই দেশব্যাপী এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category