বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ফ্রি ওষুধ বিতরণে উদ্বোধন করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।

শেখ মাহতাব হোসেন
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৭০ Time View

ডুমুরিয়া খুলনা।::
ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার ২রা মে সকাল সাড়ে ১০টায় টিপনা শেখ আমজাদ মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধন করা হয়। পরে ফাউন্ডেশনের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ফ্রি ওষুধ বিতরণ করা হয়। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দুই পর্বের এ অনুষ্ঠান মালার উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বৃহত্তর খুলনা সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ বিশ্বাস আখতার হোসেন। ডুমুরিয়া ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ মোড়ল এবং সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাপ্পী। স্বেচ্ছাসেবী টিম লিডার বৃষ্টি আক্তরের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সার্বিক সহযোগিতায় ছিলেন, সহ-সভাপতি- রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ মাহমুদ সবুর, যুগ্ম-সম্পাদক মহিউদ্দীন আহমেদ,

জি এম আবু মুসা, জি এম মনিরুজ্জামান, এড. খালেদ, অধ্যাপক মাসুদ আলম গোলদার, জি এম রোকনুজ্জামান, ইয়াছিন মোল্লা, রাজ আহমেদ মুন্না ডুমুরিয়া উপজেলা বিশিষ্ট সমাজ সেবক হষরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, টিপনা শেখ আমজাদ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা শেখ আমজাদ হোসেন,

টিপনা শেখ আমজাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, ডুমুরিয়া ফাউন্ডেশন ইউনিয়ন সভাপতি নূরুল ইসলাম, সাংবাদিক শেখ মাহতাব হোসেন অর্থায়নে শিল্পপতি হাবিবুর রহমান প্রমুখ।

দ্বিতীয় পর্বে প্রফেসর ডাক্তার বিশ্বাস আক্তার হোসেনের নেতৃত্বে ১১জন ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। এরা হলেন প্রফেসর এ্যামিরিটাস ডাক্তার শেখ ইউনুস আলী,অধ্যাপক ডাঃ আজহারুল ইসলাম, ডাক্তার বিশ্বাস আবুল হাসান, ডাক্তার নাসিমা সুলতানা, ডাক্তার বিশ্বাস শাহিন হাসান, ডাক্তার এস এম জিহাদুল ইসলাম, ডাক্তার তন্ময় মল্লিক, ডাক্তার অর্জুন কুমার পাল, ডাক্তার সুপতা রানী সাহা প্রমুখ। ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে মূল্যের ঔষুধ বিতরণ করা হয়।

শেখ মাহতাব হোসেন
ডুমুরিয়া খুলনা।
মোবাইল নাম্বার ০১৭১১৩৬৪৪৩১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category