শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

ডুমুরিয়ায় জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত

শেখ মাহতাব হোসেন
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪৪৫ Time View

ডুমুরিয়া খুলনা প্রতিনিধি::খুলনার ডুমুরিয়া উপজেলায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৫৫১.৭২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলার মোট ৩২ টি প্রাতিষ্ঠানিক পুকুরে এই পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলা ভূমি অফিসের পুকুরে ২২ কেজি এবং সাজিয়াড়া মাদ্রাসার পুকুরে ২০ কেজি পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এরপর মৎসবীজ উৎপাদন খামার, ডুমুরিয়া থেকে অন্যান্য প্রতিষ্ঠান তাদের জন্য নির্ধারিত পোনামাছ গ্রহণ করেন।
‎পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা খুলনা জনাব মোঃ বদরুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা ও গুটুদিয়া ইউনিয়নের প্রশাসক সরদার মোঃ জাহিদুর রহমান, খামার ব্যবস্থাপক মাহবুবা সুলতানা, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ জাকির হোসেন, সার্ভেয়ার মোঃ মিজানুর রহমান, ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের নাজির কিরণ বালা ,

ডুমুরিয়া সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম ও রাজিব হাসান, উপজেলা মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মোঃ তরিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাস ও আশিকুর রহমান, ক্ষেত্র সহকারী কে এম মহসিন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎‎সরকারি কমিশনার (ভূমি) জানান, “মৎস্য সম্পদ উন্নয়নে পোনা মাছ অবমুক্তকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ কার্যক্রম স্থানীয় মাছ চাষ ও জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখবে।”

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান জানান, “ডুমুরিয়া মৎস্য বিভাগ অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। ডুমুরিয়া একটি বড় উপজেলা। আজকের এই পোনামাছ অবমুক্তি এই উপজেলার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে একটি বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

শেখ মাহতাব হোসেন।
ডুমুরিয়া খুলনা।
মোবাইল নাম্বার ০১৭১১৩৬৪৪৩১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category