শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

ডুমুরিয়ায় চাল পট্টিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শেখ মাহতাব হোসেন
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৮৬ Time View

ডুমুরিয়া খুলনা প্রতিনিধি::ডুমুরিয়া বাজারে সরকারি জমি অবৈধভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও ভবন নির্মাণের হিড়িক পড়েছে। বাজারের চাল পট্টিতে খলসী গ্রামের মোঃ শফিউল্লাহ গাজী ও গোলনা গ্রামের জিল্লুর রহমান খানের দখলীয় সরকারি সম্পত্তিতে অবৈধভাবে পাকা ইমারত নির্মাণের চেষ্টা করা হচ্ছিল। খবরের ভিত্তিতে রবিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানান, অভিযানে মোঃ শফিউল্লাহ গাজী ও জিল্লুর রহমান খানের দুটি স্থাপনায় পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া বাজারে অবৈধভাবে গড়ে ওঠা মোঃ আইয়ুব আলীর ৪ তলা ভবন, আব্দুল মজিদ শেখের ২ তলা ভবনসহ সকল অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে স্থাপনা গড়ে তুললে সেই ব্যবসায়ীরা ভবিষ্যতে বাজারের ঘর বরাদ্দ থেকে বঞ্চিত থাকবেন। এক সপ্তাহের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, উপজেলা কানুনগো মোঃ জাকির হোসেন, উপজেলা সার্ভেয়ার মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপসহকারী কর্মকর্তা রাজীব হোসেন, নাজির কিরণ বালাসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category