বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

ডুমুরিয়ায় খেজুরের গাছ থেকে রস বের করায় ব্যস্ত সময় পার করছেন গাছিরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ Time View

২২ নভেম্বর ২০২৩,শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:- খুলনার ডুমুরিয়ায় ঐতিহ্য খেজুরের রস,গুড়,পাটালি। তাই শীতের আগমনি বার্তার সঙ্গে সঙ্গে রস,গুড়,পাটালি তৈরিতে প্রস্তুত হচ্ছেন খেজুরগাছিরা।
কথায় আছে ডুমুরিয়ার খেজুরের রস। খেজুর রসের প্রসঙ্গ মনে উঠলেই তাই ডুমুরিয়া কথা সবার সামনে চলে আসে। এই জেলায় উত্পন্ন খেজুরের রস গুণে মানে স্বাদে সর্বোত্কৃষ্ট। খুলনার খেজুরের রস,গুড় শুধু এই অঞ্চলের মানুষের চাহিদাই মেটায় না,গুড় পাটালি আকারে ছড়িয়ে পড়ে দেশ-বিদেশে। তাই শীতের আগমনের সঙ্গে সঙ্গে ব্যস্ত সময় পার করছেন এ অঞ্চলের খেজুরগাছিরা। গাছ তোলা,হাঁড়ি প্রস্তুত,ঠিলে ধোয়া,রস জ্বালানোর চুলা তৈরিসহ নানা কাজে তাদের ফুরসত নেই
। ডুমুরিয়া উপজেলার উপসহকারী কৃষি অফিসার ইকবাল হোসেন বলেন,খুলনা জেলার ঐতিহ্য ধরে রাখার স্বার্থে খেজুরগাছ লাগানোর জন্য কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদকে সঙ্গে নিয়ে রাস্তার দুই ধারে খেজুরগাছ ও তালগাছ রোপণ করছি। ভিন্নমান ও স্বাদের খেজুরের গুড়ের জন্য ডুমুরিয়ার‌ কারিগরদের যেমন সুনাম রয়েছে তেমনি কদর আছে রস সংগ্রহকারী গাছিদেরও।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন খুলনা জেলায় ৪ লাখ ৯১ হাজার ৫১৪টি খেজুরগাছ রয়েছে। যা থেকে গতবছর ১ হাজার ৩৩৫ মেট্রিক টন গুড় ও প্রায় ২০ মেট্রিক টন রস উত্পাদিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category