শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ

মনোয়ার ইমাম
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১১২ Time View

কলকাতা প্রতিনিধি::আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ। এই পথ নিরপত্তা সপ্তাহের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী গোস্বামী আই পি এস। তিনি তার অধীনস্থ সমস্ত থানার ওসি ও আই সি দের নির্দেশ দিয়েছেন যে তারা যেন এই পথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এর সাথে যুক্ত হন।

আজ সকাল থেকেই ভারি বর্ষণে র কারণে কোথাও থমকে যায়নি এই উদ্যোগ।সকল স্তরের বাঁধা ও বৃষ্টি কে উপেক্ষা করে পথ নিরপত্তা নিশ্চিত করতে সবধরনের ব্যাবস্থা নিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে পথ সচেতনতা বৃদ্ধি করতে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে।

তাই নয় জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাবলো ও ব্যানার ফেস্টুন নিয়ে গাড়িতে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে কোথাও কোথাও ট্রাফিক গার্ড এর কর্মীরা হেলমেট বিহীন চালক কে হেলমেট পরিয়ে দিচ্ছেন। এদিন সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কলকাতা লাগোয়া ডায়মন্ড হারবার জেলা পুলিশের হেডকোয়ার্টার পৈলান থেকে এর শুভ সূচনা করেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস। তিনি হেলমেট বিহীন চালকের মাথায় হেলমেট পরিয়ে দিচ্ছেন এমন দৃশ্য দেখে গেছে।

আগামী এক সপ্তাহের মধ্যে জেলা পুলিশের অধীনে সমস্ত থানা এলাকায় ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের সব পক্ষের পুলিশ আধিকারিকদের নিয়ে ও ইস্কুল কলেজ এর ছাত্র ও ছাত্রীদের সঙ্গে নিয়ে পথ নিরপত্তা প্রচার অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছেন।।

তারিখ 01/07/2025, মঙ্গলবার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category