রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত মাধবপুরে কমিউনিটি ক্লিনিকে অনিয়মের প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি বালিয়াকান্দিতে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় আশালতা হাসপাতালে সাপাহারে প্রশাসনের নাকের ডগার উপরে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির ঈদ পূর্ণমিলনী মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করেন:সিএমপি কমিশনার ‎যাদুকাটা নদীর পানি বাড়ার সাথে সাথে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যাপরোয়া  মালেক বাহিনী তেল ও নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান সরকারকে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে গোসল না করায় মারধর শিক্ষক গ্রেফতার জোর করে বসতবাড়ির জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে

ডাক্তার সেজে প্রতারণা, দালাল গ্রেফতার

মাটি মামুন
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪১৩ Time View

রংপুর প্রতিনিধি::রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা এক লাশের পরিবারের কাছ থেকে ডাক্তার পরিচয়ে টাকা নেওয়ার সময় মেহেদী হাসান (৩৮) নামে একজন দালালকে আটক করে পুলিশে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল সোমবার (২৫ আগস্ট)
২০২৫ ইং বিকেলে মেহেদী হাসান কে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ কে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আটককৃত মেহেদী হাসান রংপুর নগরীর রেলওয়ে কলোনির মৃত আবুফর আলীর ছেলে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার গবরধন এলাকার মোসলেম উদ্দিন নামের এক ব্যক্তি জমি সংক্রান্ত মারামারিতে নিহত হন। তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।
এ সময় মেহেদী হাসান নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দ্রুত পোস্টমর্টেম করানোর কথা বলে এবং প্রয়োজনীয় সামগ্রী কেনার অজুহাতে নিহতের পরিবারের কাছ থেকে ৮ হাজার টাকা নেন।
বিষয়টি জানতে পেরে পুলিশ ও হাসাপাতাল প্রতিপক্ষ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তাকে টাকা সহ আটক করে।

নিহতের ভাতিজা আপেল মাহমুদ বলেন দ্রুত পোস্টমর্টেম করানোর কথা বলে মেহেদী হাসান আমাদের কাছ থেকে ৮ হাজার টাকা নেন। তিনি নিজেকে ডাক্তার পরিচয় দেন। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। ইতোমধ্যে তিনি ৮ হাজার টাকার মধ্যে ৭ হাজার টাকা ফেরত দিয়েছেন।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান মেহেদী হাসান দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করে আসছিলেন।
আজও তিনি একই কৌশলে টাকা নেওয়ার সময় গ্রেফতার হন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category