শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে হরিপুরে জমি দখল নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত, ১৪৪ ধারা জারি ।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৫৪ Time View

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি::ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে ২ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক। শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুরজ্জামান বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন। এর আগে, দুপুরে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের আটঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নে ৪ বিঘা জমি নিয়ে ১৫ বছর ধরে আটঘরিয়া গ্রামের মাহাতাব গংয়ের সঙ্গে বেলডাঙ্গী গ্রামের ইয়াসিন, নুরুল গংয়ের বিরোধ চলে আসছে।

যা নিয়ে আদালতে মামলা চলছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত ঐ জমিতে ১৪৪ ধারা জারি করেন। ১১ এপ্রিল শুক্রবার আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের জন্য এলাকায় গেলে এক পর্যায়ে ২ পক্ষের মধ্যে উত্তেজনা, সংর্ঘষ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উভয় পক্ষ দা, বল্লম, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ২ পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিকেলে হরিপুর উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

আহতদের ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষ চলাকালে ২ পক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যাকারিয়া মণ্ডল সাংবাদিকদেরকে বলেন, দীর্ঘদিন ধরেই আটঘরিয়া গ্রামে জমি নিয়ে ২ পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আদালত এর আগেও এই জমিতে ১৪৪ ধারা জারি করেছেন। তিনি বলেন, ১১ এপ্রিল শুক্রবার জমি দখল করতে গেলে মাহাতাব গং ও ইয়াসিন, নুরুল গংয়ের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেয় তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুরজ্জামান সাংবাদিকদেরকে বলেন, ২ পক্ষ আক্রমণাত্মক অবস্থানে রয়েছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় জানমালের ক্ষয়ক্ষতি আশঙ্কা রয়েছে। জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে গেদুড়া কিশমত এলাকা ও আটঘরিয়া বাজারে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category