মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

ঠাকুরগাঁওয়ে সীমান্ত হত্যা যেকোন মূল্যে বন্ধ করবো- নাহিদ ও সারজিস

সুজন
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৩০ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি::আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত প্রতিনিয়ত আমাদের সীমান্তবর্তী জেলা গুলি দিয়ে একের পর এক অবৈধভাবে পুশইন করছে। ঠাকুরগাঁও সীমান্ত সহ সবগুলি সীমান্তেই তারা নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছে। যেকোন মূল্যেই আমরা এ অবৈধ পুশইন আর সীমান্ত হত্যা বন্ধ করবো বলে মšতব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম।

দলটির পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড গোলচত্বরে উপস্থিত হোন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এটা হাসিনা বা কোন স্বৈরাচারের বাংলাদেশ নয়। আমরা ক্ষমতার রাজনীতি করি না, জনগণের স্বার্থে রাজপথে আছি এবং থাকবো। এই পদযাত্রা বিচারের দাবিতে, শোষণমুক্ত রাষ্ট্র গঠনের প্রত্যয়ে।
‘আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু করেছি। বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণকেই আমাদের একমাত্র শক্তি হিসেবে বিবেচনা করছি। জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের সংগ্রামে আমরা কোনভাবেই পিছপা হবো না।

দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘জুলাই আন্দোলনে তরুণ সমাজ যে আশা জাগিয়েছিল, তা গত এক বছরে বাস্তব রূপ পায়নি। বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের মতো মৌলিক দাবিগুলো এখনো অধরা। তাই আমরা ৬৪ জেলায় যাব, জনগণের মত শুনে একটি গণতান্ত্রিক ইশতেহার তৈরি করবো।

সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ঠাকুরগাঁও অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শ্রম সবক্ষেত্রেই এখানে উপেক্ষা চলছে। উত্তরের এ জেলা গুলি কৃষিতে এত সমৃদ্ধ অথচো কৃষকরা ন্যায্য মূল্য পায় না, শ্রমিকরা পায় না তাদের ন্যায্য মজুরি। বাজেট বরাদ্দেও ঠাকুরগাঁওকে উপেক্ষা করা হয়। আমরা এসবের পরিবর্তন করবো।

সমাবেশে আরও বক্তব্য দেন, এনসিপি নেতা রফিকুল ইসলাম কনক, আব্দুল মুনীম, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, শ্রমিক উইং নেতা আকিব উদ্দিন ও যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা প্রমুখ।

এসময় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মোঃ সুজন আলী
ঠাকুরগাঁও
মোবাইলঃ ০১৭৩৭৩৫৯১০০
তারিখ ০৪/০৭/২০২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category