শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শ্যালকের মেয়েকে ধর্ষণের অভিযোগে ফুপা গ্রেফতার

মোঃ মজিবর রহমান শেখ
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৭১ Time View

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি::ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় শ্যালকের ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে ধর্ষক ফুপা রশিদুল ইসলামকে (৩৭) গ্রেফতার করেন রুহিয়া থানা পুলিশ। সম্প্রতি গত শুক্রবার (২৮ মার্চ) দুপুরে রুহিয়া থানার ১৪ নং– রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

ধর্ষক রশিদুল ইসলাম রুহিয়া থানার ১নং– রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্ঠপুর গ্রামের ফজলু হকের ছেলে। নাবালিকা শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে অধ্যায়নরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ২৮ মার্চ শুক্রবার বেলা ২ টার দিকে খড়িবাড়ি গ্রামের নাজিরুল ইসলাম ও তার পরিবারের লোকজন কাজে বাইরে যায়।

ঐ সময় ধর্ষক রশিদুল ইসলাম শিশুটিকে বাড়িতে একাকী পেয়ে তাকে ঝালমুড়ি কিনে দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুট্রাক্ষেতে হাত ধরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোর করে পরণের কাপড় খুলে ধর্ষণের চেষ্টাকালে শিশুটি চিৎকার করলে লোকজন ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং পরবর্তীতে ধর্ষককে রুহিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।

শিশুটির বাবা বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে এম নাজমুল কাদের জানান, ধর্ষক রশিদুল ইসলামের বিরুদ্ধে রুহিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা করা হয়েছে, যার মামলা নং- ১২ তাং-২৮/০৩/২৫ ইং। শনিবার (২৯ মার্চ) সকালে গ্রেফতারকৃত ধর্ষক রশিদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category