শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে রাস্তার পাশ থেকে উদ্ধার অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

মোঃ আশরাফুল ইসলাম
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ Time View

ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কের পাশ থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা অজ্ঞাত বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, অজ্ঞাত বৃদ্ধার পরিচয় এখনো পাওয়া যায় নি।

এর আগে ২৮ আগষ্ট ঠাকুরগাঁও সদর উপজেলার ৫ নং সালন্দর ইউনিয়নের সিংপাড়া গ্রামের সিংপাড়া এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন থেকে ১০০ গজ দূরে ঠাকুরগাঁও–পঞ্চগড় মহাসড়কের পূর্বপাশ থেকে এক অজ্ঞাত বৃদ্ধা মহিলাকে (বয়স আনুমানিক ৭০ বছর) অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

স্থানীয়দের খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় একইদিন রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে ওই বৃদ্ধা মারা যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এ বিষয়ে ২৯ আগষ্ট ঠাকুরগাঁও সদর থানায় সড়ক পরিবহন আইনের ২৯/৮/৫ ধারা অনুযায়ী একটি মামলা দায়ের হয়েছে যাহার মামলা নং ৩৭।

এদিকে মৃত্যুর পর এখনো ওই বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। তাঁর কোনো আত্মীয়-স্বজন বা ওয়ারিশের খোঁজও মেলেনি।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা বোদা হাইওয়ে থানার এসআই জিন্নুর জানান, “বৃদ্ধার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যদি মৃতার কোনো আত্মীয়-স্বজন থাকেন, তাহলে তাঁদের বোদা হাইওয়ে থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category