শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে মিলন হত্যার ঘটনায় গ্রেফতারকৃদের ৩ দিনের রিমান্ড

মোঃ মজিবর রহমান শেখ
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৯৩ Time View

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ে অনলাইন প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর পলিটেকনিক শিার্থী মিলন হোসেনের (২৩) এর হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ৪ জনের মধ্যে ৩ জনের রিমান্ড মঞ্জুর করা হয়। ২০ মার্চ বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিজ্ঞ বিচারক রাজীব কুমার রায় তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারকৃতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার মহেশপুর গ্রামের মতিউর রহমানের ছেলে সেজান আলী (২৫), তার মা শিউলি বেগম, একই উপজেলার আরাজি পাইকপাড়া গ্রামের মুরাদ ওরফে নাসিম (২৫) ও সেজানের ভাগ্নি ঠাকুরগাঁও পৌরশহরের তেলিপাড়া মহল্লার রত্না আক্তার ইভা (১৯)। এর মধ্যে সেজানের মা শিউলি বেগমেরও রিমান্ড আবেদন করা হবে বলে জানায় ডিবি পুলিশ। ডিবি পুলিশ জানায়, ‘শেষ বিকেলের গল্প’ নামে একটি ভুয়া নারী ফেসবুক আইডি খুলে মিলনের সঙ্গে মেসেঞ্জারে কথা বলত হত্যাকারীরা।

একপর্যায়ে মিলনের সঙ্গে ওই নারীর দেখা করার তারিখ নির্ধারণ হয়। গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯ টায় ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছনে লিচুবাগানের ভেতরে প্রেমিকার (ইভা) সঙ্গে দেখা করতে যান মিলন। এ সময় পেছন দিক থেকে সেজান আলী ও মুরাদ তাকে ঝাপটে ধরে।

পরে মিলন চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করে তারা। এরপর মিলনের লাশ সেজানের বাড়িতে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ির পরিত্যক্ত সেফটি ট্যাংকে ফেলে মাটি চাপা দেয়। পরে অপরাধীরা মিলনের পরিবারের কাছে ২৫ লাখ টাকা মুক্তিপনও আদায় করে। গত ৫ মার্চ নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরি করেন মিলনের বাবা পাঞ্জাব আলী।

এর পর গত ১৯ মার্চ অজ্ঞাত আসামী করে সদর থানায় একটি মামলা দয়ের করে মিলনের পিতা পাঞ্জাব আলী। মামলাটি তাৎক্ষনিকভাবে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অবশেষে ২০ মার্চ ভোরে সেজানের বাড়ির সেফটিক ট্যাংক থেকে মিলনের মরদেহ উদ্ধার করে ডিবি পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category