শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন

মোঃ মজিবর রহমান শেখ
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৭৩ Time View

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ::ঠাকুরগাঁওয়ে জাকজমকপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। এ উপলক্ষে ৬ মে মঙ্গলবার শহরের তাঁতীপাড়াস্থ টুর্নামেন্ট পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

“মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স গার্ডেনিয়ার স্বত্তাধিকারী মো: নূর-এ-শাহাদাৎ স্বজন, ঠাকুরগাঁও জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মো: মোমিনুল হক বাবু, ঠাকুরগাঁও জেলা অ্যাম্পায়ার ও স্কোরার্স এসোসিয়েশনের সহ সভাপতি এ্যাড. আশিকুর রহমান রিজভী, ঠাকুরগাঁও জেলার ক্রীকেট কোচ মো: রোকনুজ্জামান রাহাত প্রমুখ।

টুর্নামেন্টের আহবায়ক মো: নূর-এ-শাহাদাৎ স্বজন জানান, আগামী ৮ মে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে। টুর্নামেন্টে ঢাকা, পাবনা, নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও ঠাকুরগাঁওয়ের ৩টি উপজেলার দল মিলে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। ৭ মে
বুধবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জাতীয় টিমের সাবেক ফুটবলার আরফাত আলি রনি সহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো:- ঠাকুরগাঁও ইয়্যুথ কাব, দিনাজপুর ডিমেনেটর্স, সৈয়দপুর ফিউচার স্টার ইলেভেন, হ্যালো পান্ডা ওয়ারিয়র্স যশোর, পীরগঞ্জ ক্রিকেট একাডেমী ঠাকুরগাঁও,

বেঙ্গল বয়েস ক্রিকেট একাডেমী দিনাজপুর, এ এস স্পোর্টস দেবীগঞ্জ পঞ্চগড়, ডোপ স্ট্রাইকার্স ঢাকা, সৃজন ওয়ারিয়র্স ঠাকুরগাঁও, রাণীশংকৈল ক্রিকেটার্স ঠাকুরগাঁও, বাংলা লায়ন ক্রিকেট একাডেমী সৈয়দপুর, মাস্টার্স স্পোর্টস ইন্সটিটিউশন ঢাকা, পাবনা ক্রিকেটার্স, ইজি বাংলা লিমিটেড ঢাকা, রাজশাহী ওয়ারিয়র্স ও দিনাজপুর ইমাজিং বয়েস দিনাজপুর। আগামী ১৭ মে টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category