শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি

মোঃ মজিবর রহমান শেখ
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৭০ Time View

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি::আদালতের কর্মচারীগণের বৈষম্য নিরসনসহ ২ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন” জেলা শাখার পক্ষ থেকে কর্মবিরতি পালন করা হয়। ৫ মে সোমবার ঠাকুরগাঁও জেলা জজ আদালত ভবনের বারান্দায় সকাল ৯-১১ টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি পালন করেন কর্মচারীগণ।

সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মো: আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ সভাপতি মো: বিল্লাল হোসেন, সহ সভাপতি মো: আলীনুর ইসলাম, সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নারগিস আক্তার, সদস্য মো: আবু বক্কর সিদ্দিক, মো: শাহ্ আলম প্রমুখ।

বক্তরা বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালক করত: অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে

যুযোপযোগী পদ সৃজনপূর্বক যোদ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ণের দাবি জানান। এ অবস্থায় সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার কর্মচারীগণ দুই দফা দাবী আদায়ের জন্য অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ নিজ নিজ কর্মক্ষেত্রে কর্মবিরতি পালন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category