রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর ২২০ বছর বয়সি বিশাল বিস্ময়কর গাছটিতে ঝুলছে থোকায় থোকায় সূর্যপুরী আম

মোঃ মজিবর রহমান শেখ
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৫৬ Time View

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি::ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ২২০ বছর বয়সি বিশাল বিস্ময়কর গাছটিতে থোকায় থোকায় ঝুলছে আম। প্রায় ৭৩ শতক জমিজুড়ে বিস্তৃত গাছটি থেকে এবার ৩০ থেকে ৪০ মণ আমের আশা করছেন মালিক দুই ভাই নূর ইসলাম ও সাইদুর রহমান। বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তঘেঁষা মন্ডুমালা গ্রামে সুবিশাল ঐ সূর্যপুরী আমগাছ এলাকায় গিয়ে দেখা যায়, দেখতে বাগান মনে হলেও একটি গাছেই ঝুলছে আম। গাছটির উচ্চতা আনুমানিক ৮০ থেকে ৯০ ফুট।

গাছটির অদ্ভুত দিক হলো ডালগুলো। দেখতে অনেকটা নদীর ঢেউয়ের মতো উঁচু-নিচু। মূল কাণ্ড থেকে বেরিয়েছে ২০টির মতো শাখা। গাছটির শাখাগুলোর দৈর্ঘ্য আনুমানিক ৪০ থেকে ৫০ ফুটের মতো।

গাছের প্রতিটি ডালে অনায়াসে হাঁটাচলা ও বসা যায়। এদিকে দৃষ্টিনন্দন আম গাছটি দেখতে দর্শনার্থীরা দূরদূরান্ত থেকে ছুটে এলেও জায়গাটিতে এখনো বিনোদনের তেমন কোনো ব্যবস্থা গড়ে তোলা হয়নি। মোঃ সিয়াম নামের এক দর্শনার্থী বলেন, গাছটি দেখার জন্য প্রতিনিয়ত দূরদূরান্ত থেকে আমার মতো অনেকেই আসেন। কিন্তু দর্শনার্থীদের জন্য তেমন সুযোগ-সুবিধা নেই। গাছটি ঘিরে পুরো এলাকাটির আরও সৌন্দর্যবর্ধন করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category