রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত মাধবপুরে কমিউনিটি ক্লিনিকে অনিয়মের প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি বালিয়াকান্দিতে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় আশালতা হাসপাতালে সাপাহারে প্রশাসনের নাকের ডগার উপরে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির ঈদ পূর্ণমিলনী মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করেন:সিএমপি কমিশনার ‎যাদুকাটা নদীর পানি বাড়ার সাথে সাথে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যাপরোয়া  মালেক বাহিনী তেল ও নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান সরকারকে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে গোসল না করায় মারধর শিক্ষক গ্রেফতার জোর করে বসতবাড়ির জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে

টেকনাফ শাহপরীর দ্বীপে যৌথ অভিযানে ৪০হাজার ইয়াবাসহ ৭আটক

জামাল উদ্দীন
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৯১ Time View
Oplus_131072

কক্সবাজার জেলা প্রতিনিধি::কক্সবাজার টেকনাফ শনিবার ২২ মার্চ ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ মার্চ ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী এবং র‍্যাব -১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন মহেশখালীয়া পাড়া হ্যাচারি সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উক্ত এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটে ইঞ্জিন রুমের ভিতরে একটি ব্যাগের মধ্যে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ৪০,০০০ হাজার পিস ইয়াবাসহ ০৭ জন ইয়াবা পাচারকারী আটক করা হয়।

আটকৃত পাচারকারী:
সুলতান আহমেদ ৩৫ জাহাঙ্গীর হোসেন (২৬),
আব্দুল্লাহ (২০), রিয়াজ উদ্দীন (১৯),
আব্দুল মান্নান (২৫),কামাল হোসেন (৩০)জাহাঙ্গীর আলম (২৯) সকলেই টেকনাফ এর বাসিন্দা।

তিনি আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category