মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

‎টেকনাফে অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার

জামাল উদ্দীন
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৪৬ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি::কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ গতকাল ২রা জুন কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউপির দক্ষিণ গোদার বিল এলাকায় অভিযান চালিয়ে সাবরাং নয়াপাড়া হতে নিখোঁজ মোঃ ইসলামের পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (১৪) কে উদ্ধার করেন এবং অপহরণকারী পানছড়ি পাড়ার মৃত অলি আহমদের পুত্র মো: ইউনুস (৩২) কে গ্রেফতার করেন।

‎গত ১লা জুন ভিকটিম নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরী করা হয়। এরই সুত্রধরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারের পর অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎গ্রেপ্তারকৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায়, উক্ত আসামী ও তার সহযোগীরা ভিকটিমকে বিদেশে মানব পাচারের উদ্দেশ্যে অপহরণ করে।
‎এরই প্রেক্ষিতে ধৃত আসামীসহ সহযোগী আসামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং-০৯, তাং-০৩ জুন ২০২৫ইং, ধারা-মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭/৮/১০ রুজু হয়।
‎কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক জানান, আইনি কার্যক্রমের জন্য ধৃত আসামি ও ভিকটিম’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ###

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category