শনিবার, ০২ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

ঝিকরগাছা উপজেলায় এসিড নিক্ষেপে একই পরিবারের শিশুসহ তিনজন আহত

মনির হোসেন
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১২৬ Time View

বেনাপোল:: যশোরের ঝিকরগাছা উপজেলায় গদখালী ইউনিয়নের মঠবাড়ি গ্রামে বিয়েতে অসম্মতির জেরে এসিড নিক্ষেপের ঘটনায় একই পরিবারের নারী ও শিশুসহ ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮ টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে।

আহতরা হলেন শিশু ইয়ানূর (৮), তার বড় বোন রিপা খাতুন (২৬) ও মা রাহেলা খাতুন (৪৮)। তারা ঝিকরগাছার গদখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারিক সূত্রে জানা গেছে, প্রতিবেশী ফজলুর রহমানের বাড়ির কাজের লোক জসিম (৩৫) দীর্ঘদিন ধরে রিপাকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে সে ক্ষিপ্ত হয় এবং বৃহস্পতিবার রাতে জানালার ফাঁক দিয়ে এসিড নিক্ষেপ করে।

এসিড নিক্ষেপে ইয়ানূর গুরুতরভাবে দগ্ধ হয়। বর্তমানে সে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রিপা ও রাহেলা সামান্যভাবে দগ্ধ হলেও শারীরিকভাবে বিপদমুক্ত রয়েছেন। প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে অভিযুক্ত জসিমের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আহত রিপা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি বহুবার তাকে বুঝিয়েছি যে আমি বিয়ে করতে আগ্রহী নই। কিন্তু সে হুমকি দিয়ে যাচ্ছিল। আজ সে আমাদের জীবন ধ্বংস করার চেষ্টা করল।”

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ বলেন, “ঘটনা জানার পর থেকে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।#
প্রেরক:-মোঃ মনির হোসেন বেনাপোল যশোর।
তারিখ:-০৩/০৭/২৫
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category