রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

ঝালকাঠিতে একই গাছে ঝুলন্ত অবস্থায় মা-ছেলের লাশ উদ্ধার

মাসুদ সিকদার
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৭৬ Time View

ঝালকাঠি জেলার প্রতিনিধি::নলছিটি উপজেলায় একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় বাড়ির পেছনের একটি রেইন্ট্রি গাছ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রায়াপুর গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী রুবি বেগম (৫০) ও ছেলে আসাদ (৩৫) খুলনা বসবাস করতো। ঈদে তাঁরা নলছিটি গ্রামের বাড়িতে আসেন। রবিবার সকালে মা ছেলের লাশ বাড়ির পেছনের একটি রেইন্ট্রি গাছে একই রশিতে ঝুলছিল। প্রতিবেশীরা সকালে গাছে মা ছেলের লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। দুজনের লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, মৃত্যুর এখনো সঠিক কারন জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মা ছেলের মৃত্যুর কারন জানা যাবে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category