শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

জেলা তথ্য অফিসের উদ্দ্যোগে মহান বিজয় দিবস

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১১০ Time View

মো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি:-
জেলা তথ্য অফিস দিনাজপুর এর আয়োজনে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়,গণ যোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের মিলনায়তনে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস দিনাজপুর এর সহকারী পরিচালক মোঃ আলমগীর কবির এর সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার, ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান,সাবেক থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান হাকিম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী রোস্তম আলী সরকার। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমন্বিত রাখতে ধর্মীয় নেতাদের যথেষ্ট অবদান রয়েছে। একটি উন্নত বাংলাদেশ গড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিন যে স্বপ্ন দেখেছিলেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে একটি রোল মডেল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি ইসলাম প্রচার ও প্রসারের জন্য সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের কার্যক্রম বাস্তবায়ন করছেন। স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে এবং তথ্য ও প্রযুক্তির অবাধ ব্যবহারে এদেশকে আমরা স্মার্ট বাংলাদেশের পথে নিয়ে যাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category