মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে বিএনপির বর্ণাঢ্য বিজয় মিছিল

সাধীন আলম হোসেন
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৬০ Time View

নাটোর জেলা প্রতিনিধি::জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল হাই স্কুল মাঠে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি’র নেতাকর্মী সমর্থকরা সমবেত হয়।

ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও নাটোর জেলা বিএনপি’র সদস্য ডাক্তার ইয়াসিন আরশাদ রাজন ও বিএনপি’র মিডিয়া সেলের অন্যতম সদস্য ও নাটোর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে একটি বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে ত্রিমোহিনী চত্বরে পথসভায় মিলিত হয়। পথসভাটি জন সমাবেশে পরিণত হয়। এ সময় জুলাই বিপ্লবে নিহত ও আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তব্য রাখেন নাটোরের ইতিহাসের প্রথম মন্ত্রী প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের পুত্র ডাক্তার ইয়াসির আরশাদ রাজন ও কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

বক্তব্যে তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত দিনের বাংলাদেশে ফিরতে চান না, তিনি নতুন একটি বাংলাদেশ গড়তে চান।

এ সময় তারা আরো বলেন,

দল করতে হলে তারেক রহমানের নির্দেশে সকলকে দলের শৃঙ্খলা ও নেতৃত্ব মেনে দল করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন আর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি’র সাবেক আহবায়ক ও গোপালপুর পৌর সভার সাবেক মেয়র নজরুল ইসলাম মুলাম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান,

উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, বিএনপি নেতা অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, যুবদল নেতা শহিদুল ইসলাম, সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক বৃন্দ।

এছাড়াও বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category