মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

জুলাই গণঅভ্যুত্থান এর প্রথম বার্ষিকীতে জামায়াতের গণমিছিল

রফিকুল ইসলাম রফিক
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭৮ Time View

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি::ঐতিহাসিক “জুলাই গণঅভ্যুত্থান”-এর প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কুড়িগ্রামের উলিপুরে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। উলিপুর এম.এস. স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি কাচারী মোড় পর্যন্ত গিয়ে এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়।

হাজার হাজার নেতাকর্মী, ছাত্র-যুবক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরজুড়ে সৃষ্টি হয় গণআন্দোলনের দৃপ্ত চেতনা। “ভোটাধিকার ফিরিয়ে দাও”, “গণতন্ত্র চাই”, “জুলুমের অবসান চাই”— এমন স্লোগানে প্রকম্পিত হয় উলিপুরের রাজপথ।

গণমিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, “২০২৪ সালের জুলাই মাসে জনগণ স্বৈরাচার ও ভোট ডাকাতির বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান ঘটিয়েছিল, তা এ দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। আজকের এই গণমিছিল সেই চেতনারই বাস্তব প্রতিফলন।”
তারা আরও বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ।”

সমাবেশে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা জামায়াতের আমির, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রশিবিরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী মিছিলটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও ব্যতিক্রমধর্মী। সাধারণ মানুষ ও পথচারীদের মাঝেও মিছিলের প্রতি স্পষ্ট সহানুভূতি ও সমর্থন লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category