মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

জমে উঠেছে মৌসুমী অস্থায়ী শীত বস্ত্রের দোকান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৮১ Time View

মোঃ আব্দুল খালেক সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি:-প্রতিবছরের ন্যায় এবারও উত্তরের জনপদ নীলফামারী জেলার বাণিজ্যিক শহর সৈয়দপুরে রেললাইন ঘেঁষে জমে উঠেছে অস্থায়ী শীতবস্ত্রের দোকান। আগত ক্রেতারা বেশ সস্তা দামে এই শীতবস্তুগুলি পেয়ে যেমন খুশি তেমনি বিক্রেতারাও জমজমাট ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। বিক্রেতা ফজল আলী বলেন,আমি আজ ৩০ বছর যাবত শীত মৌসুমে এভাবেই শীতবস্ত্র বিক্রি করে আসছি । গরমের সিজনে অন্যান্য আইটেম গ্রামে পায়ে হেঁটে বিক্রি করি। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষগুলো এখান থেকে খুব সহজেই শীতবস্ত্র কিনতে পারেন বিধায় এখানে সব সময় ভিড় লেগেই থাকে।
শীতবস্ত্র কিনতে আসা সাজু খান নামের একজন ক্রেতা জানান,এখানে খুব সস্তায় অনেক ভালো মানের শীতবস্ত্র পাওয়া যায় তাই প্রতিবছর আমার পরিবারের জন্য এখান থেকেই শীতবস্ত্র কিনে থাকি।

অন্যদিকে,সৈয়দপুর পাইকারি কাপড় মার্কেটের মেসার্স শাহজাদা ক্লথ স্টোরের স্বত্বাধিকারী মোঃ শাহাজাদা জানান,প্রতি শীত মৌসুমে আমরা ৫০ থেকে ৬০ হাজার পিস কম্বল বিক্রি করে থাকি। চলতি বছরে শীত কম এবং ভোটের আমেজের কারণে এ পর্যন্ত ২০ হাজার পিস কম্বলও বিক্রি করতে পারিনি।তবে সামনের দিনগুলোতে বেচাকেনা বাড়তে পারে বলে আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category