সরাইল উপজেলা প্রতিনিধি::রবিবার ১৭ই আগস্ট ২০২৫ইং তারিখ আনুমানিক ৫:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল কর্তৃক তথ্য উপাত্তের ভিত্তিতে বিজিবি কায়দা কানুন ব্যবহার করে সীমান্ত পিলার ২০০১/এমপি হইতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে ব্যবহৃত কার্টুন দ্বারা আচ্ছাদিত অবস্থায় ভারতীয় উন্নতমানের লেহেঙ্গা-৪৪৯ পিস এবং উন্নতমানের শাড়ী-১৪৭ পিস আটক করতে সক্ষম হয়। আটককৃত অবৈধ ভারতীয় চোরাচালানী মালামালের সিজার মূল্য প্রায় ২ কোটি ১৩ লক্ষ ৭০ হাজার টাকা। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ,সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক) দৈনিক ফ্রন্টিয়ার. নিউজ মিডিয়া প্রতিনিধি কে বলেন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাহাতে ভারত হইতে যে কোন ধরণের চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান।