শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

চাচাতো ভাই বোন সহ পানিতে ডুবে ৩জনের মৃত্যু

শেখ কামরুজ্জামান
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৩১ Time View

গোপালগঞ্জ কোটালীপাড়া প্রতিনিধি::গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পৃথক পৃথক ইউনিয়নে চাচাতো ভাই বোন সহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৮ই আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ার বাড়ি গ্রামের পঙ্কজ জয়ধর এর ছেলে সজল জয়ধর (২০),শংকর জয়ধর এর মেয়ে অনুছোয়া জয়ধর (৭)।

সজল জয়ধর ও অনু ছোয়া জয়ধর চাচাতো ভাই বোন। পুলিশ সূত্রে জানা যায়,সজল জয়ধর সাত বছরের চাচাতো বোনকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে।সাঁতার কাটতে কাটতে তারা মাঝ পুকুরে পৌঁছালে অনুছোয়া পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে সজল ও তলিয়ে যায়।
স্বজনরা খোঁজাখুঁজি করে সজলকে উদ্ধার করলেও অনুছোয়া জয়ধর কে পেতে সময় লাগে।
পরে স্থানীয়দের সহায়তায় জাল ফেলে অনুছোয়াকেও উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের পরে দুজনকে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে উপজেলা হিরন ইউনিয়নের দক্ষিণ হিরণ গ্রামে এনায়েতের ছেলে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায় চার বছরেরশিশু ইসহাক হোসেন।পরিবারের লোকজন পুকুরের পানি থেকে শিশু টিকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে ডাক্তার তাকেও মৃত ঘোষণা করেন।
৮/৮/২৫ ইং
০১৭১৮০৬৬০১৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category