শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের আয়োজনে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১১৫ Time View

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ::”যুক্তির শানিত ধারায় চৈতন্যের জাগরণ” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের আয়োজনে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) সকাল ৯টায় গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নতুন সেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের সভাপতি হাসান আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী এ্যাড. নূরে আলম সিদ্দিকী (আসাদ), গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, নামোশংকবাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর আলম, হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হান আলী, বীর বিক্রম শহীদ মোহরআলি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী।

এছাড়া, নবাবগঞ্জ সরকারি কলেজ, হরিমোহন উচ্চ বিদ্যালয়, ফুলকুড়ি ইসলামি একাডেমি এবং গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের সদস্য ও বিতার্কিকগণ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে যুক্তি ও চিন্তাশক্তির বিকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে মূল্যায়ণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category