শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মাহিদুল ইসলাম ফরহাদ
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪৪৭ Time View

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি::চক্র ভাঙ্গো সংঘবদ্ধ অপরাধ রুখো’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫” উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বেলুন উড়িয়ে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালিটি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সভায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৫৯-বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, ৫৩-বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু, পুলিশ সুপার মো. রেজাউল করিম, অধ্যক্ষ মো. আব্দুল আওয়াল, ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, রাসায়নিক পরীক্ষক মো. শফিকুল ইসলাম, পিপি অ্যাডভোকেট আব্দুল ওদুদ, ডা. সাকিয়া ওদুদ প্রমুখ।

অনুষ্ঠানে গম্ভীরা পরিবেশনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মাদকবিরোধী চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category