রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন সিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ Time View

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন সিএমপি কমিশনার

বাবলু বড়ুয়া,চট্টগ্রাম:-অদ্য ১৮/১২/২৫ তারিখে বেলা ১২.০০ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব হাসিব আজিজ,বিপিএম মহোদয়।এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত জনাব এম এ মালেক সম্পাদক,দৈনিক আজাদী।

এসময় চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় সিএমপি কমিশনার বলেন, জনগণের সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়।তিনি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপরাধ দমন,যানজট নিরসন এবং নাগরিক সেবার মান উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।

সভায় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এবং অতিরিক্ত দায়িত্বে(অর্থ ও প্রশাসন)জনাব মোঃ হুমায়ুন কবির,অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ওয়াহিদুল হক চৌধুরী,উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,বিশিষ্ট নাগরিক,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category