সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

চট্টগ্রামে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে চায় চাইনিজ প্রতিষ্ঠান

বাবলু বড়ুয়া
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৯৯ Time View

চট্টগ্রাম নগরীর যানজট সমস্যা সমাধান ও সড়কে শৃঙ্খলা ফেরাতে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার বিষয়ে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে প্রেজেন্টেশন উপস্থাপন করেছে চাইনিজ প্রতিষ্ঠান বিআইটি।

বুধবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এক সভায় প্রতিষ্ঠানটি জানায়, স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি, ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে ডিজিটাল জরিমানা ব্যবস্থা ও যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। এ প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন ও চালকদের দ্রুত চিহ্নিত করা যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে জরিমানা পাঠানো হবে। পাশাপাশি, স্মার্ট সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে, যা সড়কে যানজট কমাতে কার্যকরী ভূমিকা রাখবে। এছাড়া চেহারা শনাক্তকারী ক্যামেরা ব্যবহার করে চিহ্নিত করা যাবে অপরাধীদের। পথচারী পারাপারের জন্য থাকবে জেব্রা ক্রসিং এর সাথে সংযুক্ত পুশ বাটন সিস্টেম, যা ব্যবহার করে রোগী, শিশু ও বয়োবৃদ্ধরা সহজে সড়ক পারাপার করতে পারবেন।

এ উদ্যোগ প্রসঙ্গে চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম নগরীর যানজট দীর্ঘদিনের সমস্যা। স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে নগরীর সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। এতে জনগণের ভোগান্তি কমবে এবং যাতায়াত আরও সহজ হবে। প্রাথমিকভাবে পাইলটিং এর অংশ হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে স্মার্ট ট্রাফিক সিস্টেম স্থাপন করা যেতে পারে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতার আলোকে পর্যায়ক্রমে পুরো নগরজুড়ে এ ব্যবস্থা চালু করা যেতে পারে।

সভায় উপস্থিত ছিলেন চাইনিজ প্রতিষ্ঠান বিআইটির কর্মকর্তা অস্টিন,কনস্ট্যান্ট, মাল্টি-পার্টি এডভোকেসি ফোরামের (ম্যাফ) সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশি প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি এস এন মাসুদ, প্রকৌশলী জাহিদুল ইসলাম আবির, ⁠মাহামুদুল হাসান, মোঃ নাজিম উদ্দিন, প্রকৌশলী⁠ আমিনুল্লাহ মজুমদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category