সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

চক ছত্রপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, বলাশপুরে ইয়াবা উদ্ধার

শেখ মামুনুর রশীদ মামুন
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৬৪ Time View

বিশেষ প্রতিনিধি::ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক-সার্কেলের একটি দল পৃথক দুটি অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে। এ সময় একজনকে গ্রেফতার করা হলেও অপর অভিযানে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। গতকাল শনিবার (৩০ আগস্ট) বিকেলে  কোতোয়ালি মডেল থানাধীন চক ছত্রপুর গ্রামে অভিযান চালানো হয়।

এ সময় স্থানীয় মোহাম্মদ আল আমিনের বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে হাতেনাতে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম।
একই দিন বলাশপুর আবাসন এলাকার নদীর পাড়ে রুহুল আমিনের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘর থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হলেও রুহুল আমিনকে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযান দুটি পরিচালনা করেন ইন্সপেক্টর আমিনুল কবির।

এ সময় উপস্থিত ছিলেন সিপাহী রাজু মিয়া, ড্রাইভার শরিফুলসহ টিমের অন্যান্য সদস্যরা। গ্রেফতারকৃত আল আমিন ও পলাতক রুহুল আমিনের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category