শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

গোপালগঞ্জে উন্নয়ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জেলা প্রশাসক

মোঃ শিহাব উদ্দিন
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৬৮ Time View

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি::গোপালগঞ্জ জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। রবিবার (১১ মে) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নিজেই। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. তারেক সুলতানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জেলা প্রশাসক সভায় চলমান নানা উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং প্রশাসনের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত অবহিত করেন। তিনি বলেন, “জেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্প বাস্তবায়ন থেকে জনসম্পৃক্ততা—সবক্ষেত্রেই সাংবাদিকদের সহায়তা আমাদেরকে আরও দক্ষভাবে কাজ করতে সহায়তা করে।”

সভায় জেলার প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন এবং তাঁরা স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড, সমস্যাবলি ও সম্ভাবনাগুলো তুলে ধরেন। জেলা প্রশাসক সেসব বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং বাস্তবায়নের ব্যাপারে প্রশাসনের সদিচ্ছা ও করণীয় সম্পর্কে আশ্বাস দেন।

সভাটি স্থানীয় প্রশাসন ও সংবাদকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং উন্নয়ন পরিকল্পনায় একযোগে কাজ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category