বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপহরণ চক্রের মূল হোতাসহ একাধিক মামলার ২ আসামি গ্রেফতার

মোঃ শিহাব উদ্দিন
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৬৯ Time View

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:::গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি তাহিন শেখ ও হামিদ (গেদু)নামে দুজনকে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার আজিম বাজার সংলগ্ন নিয়ামুলের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃত তাহিন শেখ (২৬) টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গজালিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে ও হামিদ শেখ ওরুফে গেদু(২৩) একই উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোক্তার শেখের ছেলে। তারা দুজন এলাকায় অপহরণকারী ও চাঁদাবাজ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ নিয়ে টুঙ্গিপাড়া থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলেন, অপহরণ ও মাদকদ্রব্যসহ একাধিক মামলার আসামি তাহিন শেখ ও হামিদ শেখ ওরুফে গেদু টুঙ্গিপাড়া উপজেলার আজিম বাজার সংলগ্ন নিয়ামুলের বাড়িতে অবস্থান করছে- এ গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের গ্রেফতার করতে তাদের অনেক বেগ পেতে হয়। তবে ঘটনাস্থল থেকে টুঙ্গিপাড়া মাদকদ্রব্যের একাধিক মামলা ও নারী অপহরণের অন্যতম মূল হোতা আসামি তাহিন শেখ (২৬) ও অপহরণসহ একাধিক চাঁদাবাজি মামলার আসামি হামিদ শেখ ওরুফে গেদুকে আটক করে।

এদিকে টুঙ্গিপাড়ায় আলোচিত সাংবাদিক পুত্র আরমান হত্যাকাণ্ডের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে আরমানের পিতা তপু শেখ বলেন, আমার ছেলে আরমান হত্যাকাণ্ডের সাথে এই চক্রের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। আমি বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খতিয়ে দেখবার অনুরোধ জানাচ্ছি।

এ সংবাদ লেখা পর্যন্ত আটককৃতদের টুঙ্গিপাড়া থানা হাজতে দেখা যায়। পুলিশ বলছেন, মামলা রেকর্ডের কাজ চলছে, রেকর্ড এর কাজ সম্পন্ন হলে আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।

স্থানীয় বাসিন্দাদের মত বেশ কয়েক বছর ধরে তাহিন শেখ ও হামিদ শেখের সন্ত্রাসী কার্যকলাপে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তাদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category